কালিয়াকৈরে ৭ ডাকাত গ্রেপ্তার

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনার সাথে জড়িত মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বক্তারপুর ও কালামপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি রামদা, তিনটি চাকু ও একটি চাপাতিসহ ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জামালপুর জেলার সদর থানার নান্দিনা গ্রামের মৃত হুমায়ুনের ছেলে রাজু আহমেদ রাজ্জাক (৩৫), (এ/ পি) গাজীপুরের কালিয়াকৈর হরতকিতলা, গাজীপুরের কালিয়াকৈর কালামপুর (খাজারডেক) এলাকায় সতেনচন্দ্র বর্মন এর ছেলে বিপিন বর্মন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর বালাপাড়া এলাকার মৃত নওশেদ মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৫২),

ঢাকা জেলার আশুলিয়া থানার তেলির বাজার এলাকার ফেরদৌসের ভাড়া বাসার ভাড়াটিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মধ্য গোপালরায় মৃত আনোয়ার হোসেনের ছেলে মাহফুজ রানা (২২), ঢাকা জেলার ধামরাই থানার বারিন্দা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আবুল হোসেন ওরফে শামসুদ্দিন (৫৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হাবিবপুর এলাকার কাঞ্চন শিকদারের ছেলে এরফান সিকদার (২৩) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার ডুমদিয়া হাফিজ উদ্দিনের ছেলে নাজমুল হাসান (৩০)।

কালিয়াকৈর থানা (ওসি) আকবর আলী জানান, সম্প্রতি বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এরপর থেকেই আসামিদের গ্রেফতার করতে দফায় দফায় অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *