Home বিনোদন সবাইকে নিয়ে সন্ধ্যায় ইফতার করব: বিদ্যা সিনহা মিম

সবাইকে নিয়ে সন্ধ্যায় ইফতার করব: বিদ্যা সিনহা মিম

0
115

নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করছে গোটা দেশের মানুষ। পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। সাধারণ মানুষের পাশাপাশি সেই উৎসবে অংশ নিয়েছে শোবিজ জগতের তারকারাও। নানাভাবে উদযাপন করছেন বাংলা নতুন বছরকে। তাদেরই একজন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।

বাঙালির সার্বজনিন এই উৎসবটা বড়দের থেকে ছোটদের কাছে বেশি আনন্দের বলে মনে করেন এই অভিনেত্রী। বাংলা ১৮২৯ সালে পা দিয়ে সেই ছোটবেলার বর্ষবরণের স্মৃতিচারণ করলেন মিম।

মিম বলেন, ‘ছোটবেলায় পহেলা বৈশাখে ফ্রক পরতাম। এখন শাড়ি পরি। মনে পড়ে সেভেন-এইটের পর থেকে বৈশাখী মেলায় আর তেমন যাওয়া হতো না। তবে কুমিল্লাতে ঘুরে বেড়ানোর কিছু জায়গা ছিল। সেসব জায়গায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতাম। চড়কিতে উঠতাম। খাওয়া-দাওয়া হতো। খুব আনন্দ করতাম সে সময়।’

তবে এখন যে বৈশাখে কম আনন্দ করেন মিম, তা কিন্তু না। নায়িকা বলেন, ‘ছোটবেলার আনন্দ যেমন মিস করি তেমন এখনকার বৈশাখও উপভোগ করি।

নতুন বর্ষবরণের ভাবনা সর্ম্পকে জানতে চাইলে মিম বলেন, ‘এবারের পহেলা বৈশাখটা পরিবারের সঙ্গে উদযাপন করব। যেহেতু রোজা চলছে, বন্ধুরা সবাই রোজা থাকে। তাই পরিকল্পনা করেছি সন্ধ্যায় সবাই আসবে, একসঙ্গে ইফতার করব। বাইরে কোথাও যাব না।’

অভিনেত্রী আরও জানান, ‘এবার গিফট পেয়েছি এবং দিয়েছি। আমার বরকে পাঞ্জাবি উপহার দিয়েছি। এবার যেহেতু বাসাতেই থাকবো, তাই যে ড্রেসে কমফোর্ট ফিল করব সেটাই পরব। সকালে শাড়ি এবং বিকালে কামিজ বা কুর্তি পরব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here