Home আলোচিত শুধু অর্থের জন্য গান গেয়ে যাব- এই চিন্তা কখনও করিনি: মমতাজ

শুধু অর্থের জন্য গান গেয়ে যাব- এই চিন্তা কখনও করিনি: মমতাজ

0
133

অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। বিশেষ করে ফোক গানে তার তুলনা কেবল তিনিই। সর্বশেষ তার কণ্ঠে ‘লোকাল বাস’ শিরোনামের গানটি ছিল সুপারহিট। এই গানের ভিডিওতে তার পারফরমেন্সও প্রশংসিত হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হন মমতাজ। তাকে প্রশ্ন করা হয়। গান গাওয়ার পাশাপাশি লোকগান সংগ্রহ এবং দুস্থ শিল্পীদের পাশে থাকার চেষ্টা এখনও অব্যাহত আছে?

তিনি বলেন, হারিয়ে যেতে বসা লোকগান সংগ্রহ আমার নেশা। আর দুস্থ শিল্পীদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই এই দুটি কাজ সমান্তরালভাবে চালিয়ে যেতে চাই। জনপ্রিয়তাকে পুঁজি করে শুধু অর্থের জন্য গান গেয়ে যাব- এই চিন্তা কখনও করিনি। সবার আগে আমি একজন মানুষ, এ কথা সব সময় মনে রাখার চেষ্টা করি।

প্লেব্যাকের কী খবর? জানতে চাইল বলেন, রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’, হাসিবুর রেজা কল্লোলের যৌথ প্রযোজনায় ‘বন্ধু’ সিনেমায় গান করেছি। আরও কিছু চলচ্চিত্রে গানের কথা রয়েছে।

ইউটিউব চ্যানেল খোলার কথা বলেছিলেন? এমন প্রশ্নে মমতাজের জবাব, এখনও পরিকল্পনা চলছে। একটি কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে। কী কী আয়োজনে সাজাব তা ভাবছি। শিগগিরই চ্যানেলটি নিয়ে শ্রোতা-দর্শকের সামনে আসব।

ঈদের আয়োজন নিয়ে তিনি বলেন, বাংলাভিশন, চ্যানেল নাইন ও দেশ টিভিতে ঈদের লাইভ সংগীতানুষ্ঠানে গান গাইব। এ ছাড়া আরও কিছু আয়োজন হাজির হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here