Home দেশের খবর ঢাকা গোপালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন

গোপালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন

0
131

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর মাইন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস (৮১) মারা গেছেন। ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার দুপুর ২টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও চারটি মেয়ে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান।

এদিন বিকালে মাইন্দা সামাজিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে উত্তর মাইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। তারও আগে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মিনহাজ উদ্দিন, এলাকার ধর্মপ্রাণ মুসল্লী আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here