বাসাইলে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে চার কৃষকের হাতে চারটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, সাধারণ সম্পাদক মির্জা রাজিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *