মডেল ও অভিনেত্রী ঈশিকা খানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল। কিন্তু হুট করেই নিজেকে গুটিয়ে নিয়েছেন মিডিয়া থেকে। অভিনয় আর উপস্থাপনায় ছিল বেশ দক্ষতা। লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তারপর দেশ ছেড়ে লন্ডনেই স্থায়ীভাবে তার বসবাস শুরু করেন। প্রায় তিন বছরের বেশি সময় ধরে তিনি সেখানে আছেন।
মূলত বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছিল বিনোদনে ঈশিকার পথচলা। এরপর মডেলিং, তারপর নাটকে অভিনয় শুরু করেন। ধীরে ধীরে অল্প সময়ে যখনই জনপ্রিয়তা পেয়ে গেছেন, ঠিক তখনই নিজেকে সরিয়ে নিয়েছেন।
কেমন যাচ্ছে লন্ডনে তার সংসার, সন্তান ও বর্তমান সময়। লন্ডন থেকে এসব বিষয় নিয়ে তিনি কথা বলেন। তার সময়সাময়িক নানা দিক উঠে আসে সেসময়। ঈশিকাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি আবারও অভিনয়ে ফিরবেন কি না? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, নাহ তিনি আর অভিনয়ে ফিরছেন না। এমনকি তিনি এখন থেকে নিয়মিত হিজাব পরবেন। এই চেষ্টা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত করার।
ইনস্টাগ্রামে ঈশিকার ১৭ লাখের বেশি অনুসারী রয়েছে। সেখানে তিনি নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন। ইদানিংকালের সব পোস্টেই তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ভক্তরাও তার এই পরিবর্তন ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
উল্লেখ্য, বিজ্ঞাপনের মডেল হিসেবে শোবিজে পা রাখেন ঈশিকা খান। এরপর নাটক ও উপস্থাপনায় নিয়মিত কাজ করেছেন। ২০১৬ সালের মার্চে প্রবাসী ব্যবসায়ী কায়সার খানকে বিয়ে করেন তিনি।
