Home বিনোদন সাবিলা নূরের সঙ্গে ‘অঘটন’ ঘটালেন অপূর্ব

সাবিলা নূরের সঙ্গে ‘অঘটন’ ঘটালেন অপূর্ব

0
202

বেকার অপূর্ব। সেটাও সমস্যা নয়। তাকে নিয়ে মূল সমস্যা, তিনি যেখানেই যান যেটাই করেন- একটা না একটা অঘটন ঘটান। সে কারণেই, তার নাম হয়ে ওঠে অঘটনঘটনপটিয়সী!

এমন একটি আবহ নিয়ে মজার নাটক নির্মাণ করলেন শিহাব শাহীন। নাম ‘অঘটন’। সদ্য নির্মিত এই নাটকে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক তুষারের চরিত্রে। সমস্যা একটাই পথে-ঘাটে তো বটেই চাকরির ইন্টারভিউ বোর্ডে গিয়েও ঘটান নানা অঘটন।

যেমন ইন্টারভিউ বোর্ডের ওয়েটিং রুমে আরও কয়েকজনের সঙ্গে তুষার বসে আছেন। দুশ্চিন্তায় হাতের নখ কামড়াতে কামড়াতে পাশের জন ‘ওহ’ বলে চিৎকার করে উঠলো। তুষার তাকিয়ে দেখেন, পাশের ছেলেটির পায়ের ওপর পাড়া দিয়ে তিনি বসে আছেন!

এমনই এক অঘটনঘটনপটিয়সী বোকাসোকা চরিত্রের বিপরীতে স্মার্ট ও বুদ্ধিমতী প্রেমিকা সাবিলা নূরকে পেয়ে যান অপূর্ব। এটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। সিএমভির ইউটিউব চ্যানেলে এবারের ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here