Home আলোচিত অবশেষে উইল স্মিথকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলো অস্কার কমিটি

অবশেষে উইল স্মিথকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলো অস্কার কমিটি

0
144

অস্কারের মঞ্চে চড়ের খেসারত যে এভাবে দিতে হবে তা হয়তো মাথায় ছিলো না উইল স্মিথের। চড় খাওয়ার পর সঞ্চলক ও কমিডিয়ান ক্রিস রককের শোয়ের টিকিটের দাম বাড়লেও খেসারত দিতে হচ্ছে স্মিথকে।

মূলত স্ত্রী জাডা পিঙ্কেটের সম্মান বাঁচাতে গিয়েই যে এমনটা করেছিলেন উইল স্মিথ। এই চড়কাণ্ডে অস্কার কমিটি উইল স্মিথকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স অস্কার পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার একটি বৈঠকে বসে এই সংস্থা। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। তবে স্মিথ তার কর্মকান্ডের জন্য ক্ষমা চেয়ে আগেই অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন।

স্ত্রীকে জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে অস্কারের মঞ্চে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন স্মিথ। জাডাকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক তথা কমেডিয়ান ক্রিস রককে সপাটে একটি চড় মারেন স্মিথ। তার এই আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চান তিনি।

তবে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা। শাস্তি স্বরূপ তার পুরস্কার কেড়ে নেওয়া হতে পারে বলে জল্পনাও উঠেছিল। তবে স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও কেড়ে নেওয়া হল না তার পুরস্কার।

গত ৩০শে মার্চই চড়-কাণ্ডের তদন্ত শুরু করেছিল অ্যাকাডেমি, উইল স্মিথের ভাগ্য-নির্ধারিত হল শুক্রবার। অ্যাকাডেমির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উইল স্মিথ। হলিউড ট্রেড পাবলিকেশনকে তিনি জানান, ‘অ্যাকাডেমির এই সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন ও স্বাগত জানাচ্ছি। এই শাস্তি আমি মেনে নিলাম’।

ঠিক কী ঘটেছিল অস্কারের মঞ্চে?

উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে বেফাঁস একটি রসিকতা করেছিলেন ক্রিস রক। সঞ্চালক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। ১৯৯৭ সালের সেই ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। ছবিতে তাঁর মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি একটি অসুখের কারণে। যে অসুখের নাম অ্যালোপেসিয়া (Alopecia)।

এর জেরেই বীভৎস রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে ক্রিসকে সজোরে এক চড় মারেন তিনি। বলেন, তাঁর স্ত্রীকে এ সব রসিকতা থেকে দূরে রাখতে। গালিগালাজও করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here