মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, খালেদা জিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন দেশের উন্নয়ন না করে এতিমের সম্পদসহ মা-ছেলে মিলে লুটেপুটে খেয়েছে। এতিমের টাকা তারা মা-ছেলে চুরি করে খেয়েছে আদালতে প্রমাণিত হয়েছে, সেজন্য তারা আদালতে দণ্ডিত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে রশিদপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে (৭ এপ্রিল) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রশিদপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরে বড় গোবিন্দপুর এলাকায় ফালোপালোয়ান উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কালিয়কৈর উপজেলায় আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবন উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর থানার ওসি আকবর আলি খান, কালিয়াৈকর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নারগিস আক্তার, উপজেলার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামসহ আরো অনেকেই।
