নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর সদর বাজার এলাকায় তরমুজের ‘ন্যায্যমূল্য’ নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নাগরপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে বটতলা, মাজার এলাকাসহ সদর এলাকার স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন ফলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে তরমুজ অতিরিক্ত দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৭ দোকানে মোট ৬,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন বলেন, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে উপজেলা প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে। বাজার নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
