মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের নিহত হয়েছে। বুধবার সকালে (৬ এপ্রিল) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত চন্দ্র মহন পালের ছেলে রমেশ চন্দ্র পাল (৮০) ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সকালে করোনার টিকা নেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন।টিকা নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। এসময় শ্রীফলতলী (বাইপাস) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হতে গেলে একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে।
রাস্তার পাশে আহত হয়ে পরে থাকতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লোকটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।
