মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগের একটি বনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে বংশীনগর গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে চায়না আক্তার (৩০) বলে জানা গেছে।
পরিবার জানায়, গত সোমবার সন্ধ্যা থেকে চায়না নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশের বনের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, মরদেটি সুরতহাল কার্যক্রম শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে দু’তিন দিন আগে হত্যার পর মরদেহটি ফেলে রাখা হয়েছে। অতিরিক্ত গরমের কারণে তার মুখমন্ডল পঁচে গেছে।




