কলিজা ভুনা করলেন রাজ, খেয়ে উচ্ছ্বসিত পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। গত ২৭ মার্চ রোববার আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এরপর টানা পাঁচ দিন হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে চিকিৎসা শেষে বৃহস্পতিবার ৩১ মার্চ সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে পরী ও তার অনাগত সন্তান সুস্থ আছেন। এমনটা জানিয়েছেন পরীর ডাক্তার।

হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ না, বিশ্রাম নিতে হচ্ছে তাকে। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছে। ঠিকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। সেই পরামর্শেই তিনি চলছেন।

এদিকে প্রথম রোজার প্রথম সেহরির সময় নিজের ব্যক্তিগত ফেসবুকে এক বাটি কলিজা ভুনার ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনটা দিয়েছেন বেশ মজা করে।

পরী লিখেছেন, ‘জামাইয়ের কলিজা ভুনা’। স্ট্যাটাসটি তিনি স্বামী শরীফুল রাজকে ট্যাগ দিয়েছেন। বোঝাই যাচ্ছে রাজের হাতে রান্নায় মুগ্ধ নায়িকা। তবে ক্যাপশনে রাজের কলিজা খাচ্ছেন বলে মজা করলেন পরী।

পরীর এই পোস্ট নিয়ে নেটিজিনরা মজা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *