শ্রীমঙ্গলে আবারো দুই টাকায় ইফতার বিতরন

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: সিয়াম সাধনার মাস রমজানের প্রথম দিনে শ্রীমঙ্গলে আবারো শুরু হয়েছে দুই টাকায় ইফতার বিতরণ৷ ‘দ্যা হেল্পিং উইং’ নামক সংগঠনের উদ্যোগে আজ শহরের রেল স্টেশন চত্বরে শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় ৭ পদের ইফতার৷

উল্লেখ্য, ২০২১ সালে শ্রীমঙ্গলে প্রথমবারে মতো দুই টাকায় ইফতার বিতরণ প্রোগ্রামটি চালু করেছিলো সংগঠনটি৷ গত বছর রমজানেও ২৮ দিন সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছিলেন তারা৷ তারই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করেছে তারা৷

দ্যা হেল্পিং উইং শ্রীমঙ্গল কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বিতরণে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আয়োজকরা জানিয়েছেন তাদের এই আয়োজনের পুরোটা নির্ভর করে বিত্তবানের কাছ থেকে প্রাপ্ত সাহায্যের উপর৷ তাই আয়োজকরা সামর্থ্যবানদের অহসায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান

পর্যাপ্ত সাহায্য পেলে পুরো রমজান ব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির মডারেটর রিমু চৌধুরী। যারা সহযোগিতা করতে ইচ্ছুক তাদের সাথে যোগাযোগ করতে তাদের প্রতি অনুরোধ করেছেন তিনি।
অরবিন্দ দেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *