গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে মুম্বাই ফিরছিলেন মালাইকা। সেই সময়েই তিনটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে দুমড়ে মুচরে যায় তার গাড়ি।
পুলিশ জানায়, তাকে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাই-পুণে এক্সপ্রেস ওয়ের যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানেই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
তবে ভারতীয় গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, মালাইকার চোট খুব গুরুতর নয়। দু’টি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে গিয়েছিল তার গাড়ি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে প্রত্যক্ষদর্শীদের।





