বঙ্গবন্ধুর সমাধিতে বায়তুল মোকাররমের খতিবের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শনিবার (০২ এপ্রিল) দুপুরে তিনি সমাধি সৌধের বেদীর সামনে দাঁড়ি‌য়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাসউদ উল হক, জেলা আওয়ামী লীগ সহসভাপতি শেখ রুহল আমিন, পাটগাতী ইউনিয়নের চেয়ার‌ম্যান শেখ শুকুর আহম্মদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *