মির্জাপুরে প্রবেশপত্র নিতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ডিগ্রি ২য় বর্ষের পরিক্ষার্থীদের প্রবেশপত্র নিতে বিনা রশিদে ১ শত টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও শিক্ষার্থীদের প্রবেশপত্র নিতে টাকা নেওয়ার কোন নিয়ম নেই।

শনিবার (২ এপ্রিল) মির্জাপুর মহিলা কলেজে গিয়ে বাড়তি টাকা নেওয়ার সত্যতা মিলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের কয়েকজন ছাত্র-ছাত্রী অভিযোগ করে জানান, প্রবেশপত্র আনতে গেলে কলেজ কর্তৃপক্ষ তাদের থেকে একশত করে টাকা নিয়েছেন। টাকা নেওয়ার ব্যাপারে কোন প্রকার রশিদ দেননি।

এ ব্যাপারে জানতে চাইলে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ১শত টাকা নেয়া হচ্ছে। কি জন্য টাকা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন পারপাসে খরচ হয়। যদি হিসেব করি তাহলে টাকার খরচ আরও বাড়বে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর রশিদ জানান, প্রবেশপত্র বাবদ টাকা নেয়ার কোন বিধান নেই। বিষয়টি জেনে আমি তাকে এ বাবদ কোন টাকা নিতে নিষেধ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *