Home ধর্ম ও জীবন আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু

0
203

পবিত্র রমজান মাস আগামীকাল রবিবার শুরু হবে নাকি সোমবার—এ সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ৩ এপ্রিল থেকে রমজান মাস গণনা শুরু হবে। আজ রাতেই তারাবি নামাজ শুরু হবে এবং শেষ রাতে প্রথম সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আর যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে কাল রবিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রমজান মাস শুরু হবে সোমবার ৪ এপ্রিল থেকে। ফলে কাল রবিবার রাতে তারাবি নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here