Home বিনোদন মোশাররফ করিমের সঙ্গে নতুন মিশনে নামছেন ফারিয়া শাহরিন

মোশাররফ করিমের সঙ্গে নতুন মিশনে নামছেন ফারিয়া শাহরিন

0
214

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তার অসংখ্য জনপ্রিয় নাটকের মধ্যে অন্যতম হচ্ছে ‘যমজ’। প্রায় ৯ বছর ধরে প্রতি বছর ২ ঈদে নাটকটির সিক্যুয়াল প্রচার হয়। দেখতে দেখতে ‘যমজ ১৫’-তে পোঁছাচ্ছে।

এবছর ঈদ উপলক্ষে নির্মিত হতে যাচ্ছে ‘যমজ’ সিরিজে নতুন নাটক। যেখানে মোশাররফ করিমের বিপরীতে থাকছেন ফারিয়া শাহরিন। আর এর মাধ্যমে নায়িকার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।

উচ্ছ্বাস প্রকাশ করে ফারিয়া শাহরিন বলেন— ‘‘সাদা মানুষ’ নাটকের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে একসঙ্গে কাজ করতে যাচ্ছি। আমি দারুণ খুশী।’’

আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। নাটকটি পরিচালনা করছেন আজাদ কালাম।

আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ঈদুল ফিতরে আরটিভিতে প্রচার হবে এটি। এরপর ইউটিউবেও মুক্তি পাবে এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here