Home বিনোদন রাজনীতিকে বিদায়, অভিনয়ে ফিরতে চান গোবিন্দ

রাজনীতিকে বিদায়, অভিনয়ে ফিরতে চান গোবিন্দ

0
162

বলিউডের আইকনিক অভিনেতাদের একজন গোবিন্দ। বিভিন্ন ব্লকবাস্টার সিনেমা দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করেছেন। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে এই অভিনেতা।

যোগ দিয়েছিলেন রাজনীতিতে। কংগ্রেস থেকে সাংসদও হয়েছিলেন তিনি। রাজনীতিতে আসার পর অভিনেতা গোবিন্দকে আর পর্দায় খুব একটা দেখা মিলেনি।

অথচ বলিউডের তিন খানের রাজত্বে গোটা বলিউড যখন ‘খান খান’, সেই সময় বাজার দখলের দৌড়ে এগিয়ে ছিলেন গোবিন্দ। নব্বইয়ের দশকে তার বেশিরভাগ সিনেমার পাশে ছিল ‘নম্বর ওয়ান’। সেই গোবিন্দ রাজনীতির মাঠে সক্রিয় হয়ে কমিয়ে দেন অভিনয়।

কয়েক বছর ধরে রাজনীতির মাঠেও নেই তিনি। এবার তো এই অভিনেতা সাফ জানিয়ে দিলেন, রাজনীতি আর করবেন না। ভালো গল্প পেলে আবার সিনেমা করতে চান।

স্ত্রী সুনিতা আহুজাকে সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই পাহাড়ে ছুটি কাটাতে আসেন গোবিন্দ। এবারও গোবিন্দা ছুটি কাটাতে বেশ কিছু দিন ধরে রয়েছেন পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর দার্জিলিঙে। এখানেই নিজ বাড়ির সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আর রাজনীতি করছি না। নিজের ব্যবসায় সময় দিচ্ছি। পাশাপাশি ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে অভিনয়ও করবো।’

দার্জিলিংয়ে ছুটি কাটিয়ে শিগগিরই মুম্বাই ফিরবেন বলে জানিয়েছেন গোবিন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here