মির্জাপুর উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা-পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড শুভ ও সদস্য সচিব আব্দুল বাতেন স্বাক্ষরিত প্যাডে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

দলীয় সূত্রমতে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের মো. স্বপন মিয়াকে আহ্বায়ক, হাবিবুর রহমান হাবিব সিকদারকে সদস্য সচিব, ১৬ জনকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য, মির্জাপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সিদ্দিকী, সদস্য সচিব সিয়াম আহমেদ, ৫ জনকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য

এবং মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের মারুফ ইসলামকে আহ্বায়ক, মোরছলিন খান সদস্য সচিব, ৫ জনকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন টাঙ্গাইল জেলা ছাত্রদল।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড শুভ আহ্বায়ক কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে টাঙ্গাইল-০৭ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সকলকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *