Home বিনোদন শাকিব খানকে প্রশংসায় ভাসালেন নায়িকা নিপুণ

শাকিব খানকে প্রশংসায় ভাসালেন নায়িকা নিপুণ

0
122

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক, ঢালিউডের কিং শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। এদিন ৪৩ বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার এই পোস্টার বয়।। ১৯৭৯ সালের এই দিনে নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন তিনি।

এ বছর প্রথমবারের মতো আমেরিকায় নিজের জন্মদিন পালন করছেন শাকিব। তাই বলে থেমে নেই আয়োজন। শাকিব ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরা ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। শোবিজের অনেক তারকাও যোগ দিয়েছেন এই মিছিলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে এই নায়কের প্রতি ভালোবাসায়। সবাই তাকে শুভেচ্ছা, শুভ কামনায় ভরিয়ে দিচ্ছেন।

শাকিবের জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা বার্তা লিখছেন চিত্রনায়িকা নিপুন আক্তার।

তিনি লিখেছেন, কঠোর শ্রম, সাধনা, একাগ্রতা, যোগ্যতা, দক্ষতা, সৌভাগ্য আর বৃহস্পতির অভাবনীয় রসায়নে যে কজন চলচ্চিত্র অভিনেতা স্বীয় ললাটে তারকার তিলক এঁকেছেন- তাদেরই একজন বরেণ্য অভিনেতা- শাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কীর্তিমান নায়ক শাকিব ভাইয়ের আজ শুভ জন্মদিনে – আরও আলোকিত আগামীর জন্য অবিরাম শুভ কামনা রইলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here