মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে মৌচাক বাজার সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে সময় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা আব্দুল করিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি এ কে আজাদ, প্রধান বক্তা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, পৌর শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক আসাদুল্লাহ বাবু, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান রবিন, ইসমাইল হোসেন, সুমন, রাজ্জাক,রাজিব আহসান নিরবসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
