সর্বশেষ সংবাদ

নিপুণকে নিয়ে এবার মুখ খুললেন জায়েদ খান

মহামান্য আদালত স্থিতাবস্থা দিলেও সেটি মানছেন না বলে অভিযোগ করেছেন অভিনেতা জায়েদ খান। এক বিবৃতিতে তিনি এক অভিযোগ করেন।

জায়েদ খান বলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্বেও নিপুণ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে সকল সংগঠনের কার্যক্রমে অংশ নিচ্ছে, এটা স্পষ্ট আদালত অবমাননা।

সদ্য বিগত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ এখনো অমিমাংসিত। আদালত চেয়ারের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করে রেখেছেন।

শনিবার এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে মিটিংয়ের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেতা সাইমন সাদিক। ছবিগুলোতে অন্যান্যদের সঙ্গে নিপুণও রয়েছেন।

এই ছবিগুচ্ছের সঙ্গে তিনি ক্যাপশন জুড়ে দিয়েছিলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিং।’

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়- এই প্রতিক্রিয়ার জবাবেই নিপুণ বলছেন, ‘তিনি একজন শিল্পী হিসেবেই দায়িত্ব পালন করছেন।’

তবে জায়েদ খান বলছেন ভিন্ন কথা। জায়েদের বক্তব্য, ‘আদালতের নির্দেশনা থাকা সত্বেও সাধারণ সম্পাদকের চেয়ারে তিনি বসছেন, বিধি লঙ্ঘন করছেন। এটা মোটেও কাম্য নয়। তারা মিটিং করে আবার ফেসবুকেও পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছে। আদালতের ওপর কোনো আস্থা নেই তাদের।’

উল্লেখ্য, গত ৭ মার্চ জায়েদ খানের বিরুদ্ধে ‘ছলনা’র অভিযোগ তুলেন নন্দিত অভিনেতা ও সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথ নেওয়ার জন্য জায়েদ অসত্যের আশ্রয় নিয়েছেন এবং আদালতের অসত্য (পুরনো) রায় দেখিয়েছেন বলে মন্তব্য করেন কাঞ্চন। এরপর সংবাদ সম্মেলন করে জায়েদের শপথ বাতিল করেন ইলিয়াস কাঞ্চন।

আরও পড়ুন

কোম্পানী হাতঘড়ি কি একটিই বানিয়ে নাকি: শেখ সাদী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় গরম থাকে সামাজিক মাধ্যম। আবারো গরম খবর নিয়ে হাজির হয়েছে আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক...

নিরাপত্তা চাইছেন দিতি-সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া

সোনারগাঁওয়ে গত ২২ ফেব্রুয়ারি লামিয়া চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দিতির বসতবাড়ি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের ফলে তার মেয়ের ওপর হামলা চালানো...

সেরা পঠিত