মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটির শুরুতে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়। সকাল ৬টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ।
সকাল আটটায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, ইউএনও হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, এসিল্যান্ড জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
