রাজারহাটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

আয়াতুল হোসেন জাহিদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

শনিবার প্রত্যুষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, রাজারহাট প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী অফিস ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করে।

সকালে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *