টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার উপর হামলায় পোস্টমাস্টার গ্রেফতার

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন (২৭) এর ওপর হামলার মামলায় (২৫ মার্চ) শুক্রবার রাতে করটিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মিনহাজ (৫৩) কে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। তিনি বাসাইল উপজেলা পোস্টমাস্টার হিসেবে কর্মরত।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার (এসআই) মোরাদুজ্জামান বলেন, মামলার ৮নং আসামী মিনহাজকে গ্রেফতার করা হয়েছে, একই মামলায় গত ২৩ মার্চ বুধবার মামলার ৯নং আসামী করটিয়া বেপারী পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে মিরাজ (২০) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

মামলা সূত্রে জানা যায়, মোঃ সাব্বির হোসেন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। গত (১৫ মার্চ) মঙ্গলবার সকালে সাব্বির হোসেন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ডেলি করটিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে এলাকার কতিপয় সন্ত্রাসী লোক দেশীয়
অস্ত্রশস্ত্র দিয়ে সাব্বির এর উপর এলোপাথাড়ি আঘাত করে। এর ফলে মোঃ সাবির হোসেন মর্মান্তিক ভাবে আহত হয়। তার মাথায়, হাত এবং পায়ে দেশীয় অস্ত্রের কোপের আঘাতে মর্মান্তিক আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে যায়। সাব্বিরের চিৎকার-চেঁচামেচিতে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে, পরে পরিবারের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে তাকে হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনার প্রেক্ষিতে সাব্বির হোসেন এর মা সাফিয়া বেগম (৪০) গত (২১শে মার্চ) সোমবার ১৩ জনকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন, মামলা নং ৩০/১০৭।

মামলার বাদী আহত সাব্বির হোসেনের মা সাফিয়া বেগম জানান, আমার ছেলের উপর বর্বরোচিত হামলার উপযুক্ত বিচারের দাবিতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছি এবং আইনগত সঠিক বিচারের দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *