দক্ষ অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে দর্শক মনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যে কারণে বছরব্যাপীই তাকে ব্যস্ত থাকতে হয় নাটক কিংবা টেলিফিল্মের শুটিংয়ে।
সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৫টি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী।
এগুলো হলো- ভিকি জাহেদ পরিচালিত ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘ভুলজন্ম’, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ভাইরাল গার্ল’ ও মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আলো’। এরইমধ্যে শুরু হয়েছে প্রথম পর্বের ভোট। আর তাই অনুরাগীদের কাছে ভোট প্রার্থনা করেছেন মেহজাবীন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ”শুরু হয়ে গেল ‘মেরিল-প্রথম আলো পুরষ্কার-২০২১’ এর প্রথম পর্বের ভোট। আপনাদের দোয়া এবং ভালোবাসায় গত বছর আমার অভিনীত ৫টি নাটকের জন্য ‘সেরা অভিনেত্রী’ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে পরবর্তী পর্বে নিয়ে যাবে আপনাদেরই ভোট।”
ভোট করার নিয়ম জানিয়ে মেহজাবীন লেখেন, ‘ভোট দেয়া যাবে ৩টি পদ্ধতিতে :
১. অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে- https://lm.facebook.com/l.php…
২. প্রথম আলোর পেপারে দেওয়া কুপন কেটে, পূরণ করে৷ সেটি ডাকযোগে কিংবা নিজে গিয়ে প্রথম আলোর অফিসে জমা দিতে পারেন।
৩. এসএমএস এর মাধ্যমে।
এসএমএস দেওয়ার নিয়ম: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MP স্পেস 3g লিখে পাঠিয়ে দিন 22221 নাম্বারে (MP 3g to 22221)। প্রথম পর্বে ভোট দেওয়ার শেষ সময় ২৮ মার্চ, ২০২২।’
