ঢাকা: ঢাকাই সিনেমার বর্তমানে সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। বাবা-মা সেলিব্রিটি হওয়ার কারণে সন্তান জয়ও সেলিব্রিটি হয়ে গেছে। তার কোনো ছবি অথবা ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করলে লাখ লাখ লাইক কমেন্ট শেয়ার হয়ে মুহূর্তে ভাইরাল হয়।
আজ রোববার (২০ মার্চ) দুপুরে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুক আইডিতে ছেলে জয়ের কয়েটা ছবি দিয়ে পোস্টে লিখেছেন কক্সবাজার। ছবিগুলোতে আব্রাম খান জয় গাড়ি ড্রাইভিং করছে এরকম পোজ দিয়েছেন। তাতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিগুলো। সবাই অভিনন্দন ও শুভ কামনা জানাছে জয়কে।
বর্তমান অপু বিশ্বাস জয়কে নিয়ে কক্সবাজারে অবস্থান করছেন। সেখানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন তিনি। পাশাপাশি জয়কে সঙ্গে নিয়ে অবকাশ যাপন করছেন বলে জানান অপু বিশ্বাস।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে জয়। এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে গোপনে বিয়ে করেন শাকিব-অপু। প্রায় ১০ বছর পর, সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস। বর্তমানে মায়ের সঙ্গে থাকেন জয়।
