Home দেশের খবর যমুনায় গোসল করার সময় তলিয়ে গেল দুই বন্ধু, একজনের লাশ উদ্ধার

যমুনায় গোসল করার সময় তলিয়ে গেল দুই বন্ধু, একজনের লাশ উদ্ধার

0
84

সিরাজগঞ্জ শহরে যমুনা নদীতে দুই বন্ধু গোসল করতে নেমে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ আরেক শিক্ষার্থী। শুক্রবার দুপুরে পুরাতন জেলখানা ঘাটের সামনে যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জিব কর্মকার নয়ন শহরের গোসালা মহল্লার উজ্জল কর্মকারের ছেলে। নিখোঁজ সকাল সূত্রধর একই মহল্লার কালু সূত্রধরের ছেলে। এরা দুজনই শহরের জাহানারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ৮/৯ জন বন্ধু নৌকা নিয়ে মাঝনদীতে এক সাথে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে চারজন পানির স্রোতে নদীতে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন ও নৌকার মাঝিরা তাৎক্ষণিক দুজনকে উদ্ধার করেন।

সকাল ও সঞ্জিব নামে দুজন নদীতে নিখোঁজ হয়। বিকেল ৫টার দিকে সঞ্জিবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ সকালকে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চলছে। পাশাপাশি রাজশাহীর ডুবুরি দলকেও সংবাদ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here