অনেক প্রতিক্ষার পরে আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে ‘বসন্ত বিকেল’ সিনেমা। এতে জুটি বেধে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফিডিসির) সংবাদ সম্মেলনে প্রযোজক সামসুজ্জামান রিমন মুক্তির তারিখ ঘোষণা করেন।
পরে নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ বলেন, ‘বসন্ত বিকেল’ সিনেমা আমাকে নতুন করে জন্ম দিবে। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ভাল পারফর্ম করার। ধন্যবাদ জানাব সিনেমার নির্মাতা রফিক সিকদার স্যারকে। আমার উপর ভরসা করে এত সুন্দর একটা সুযোগ দেয়ার জন্য, আমাকে চন্দ্রাবতী হিসেবে জন্ম দেয়ার জন্য। “বসন্ত বিকেল” অন্য গড়নার গল্প, সবার মন ছুয়ে যাবে। দর্শক তাদের গল্প দেখতে পাবে। সবাইকে অনুরোধ করব সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য।
এই সময় উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, পরিচালক শাহীন সুমন, অভিনেত্রী অঞ্জনা, চিত্রনায়ক সাইমন সাদিক, চিত্রনায়ক জয় চৌধুরী ও ‘বসন্ত বিকেল’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।
বসন্ত বিকেল’ সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
