এবার চুমু দিয়ে ভাইরাল ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন

‘বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’ এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রিটি বনে গেছেন তিনি। প্রায়ই টিভি পর্দায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। এবার স্ত্রীকে নিয়ে হাজির এই গায়ক। সবার সামনে ভালোবাসার মানুষটিকে (স্ত্রী) চুমু খেয়ে ফের ভাইরাল হলেন ভুবন।

খুব শিগগির শুরু হতে যাচ্ছে নতুন রিয়্যালিটি শো ‘স্মার্ট জোড়ি’। সঞ্চালনা করবেন টালিউড সুপারস্টার জিৎ। সেই শোয়েই অংশ নেবেন ভুবন ও তার স্ত্রী। স্টার জলসার পক্ষ থেকে এই শোয়ের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্ত্রীর গালে চুমু খাচ্ছেন ভুবন!

শুরুতেই বাদ্যকরকে মঞ্চে ডাকেন চিত্রনায়ক জিৎ। হাস্যোজ্জ্বল ভঙিতে মঞ্চে পা রাখেন তিনি। তবে একা নন, স্ত্রীকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠেন। ভুবন বাদ্যকরের স্ত্রীকে সঞ্চালক জিজ্ঞাসা করেন, ভুবন বাবু আপনাকে এখন পর্যন্ত সবচেয়ে ভালো উপহার কী দিয়েছেন? এক গাল হেসে তিনি বলেন, ‘কিস দেয়!’

সঞ্চালক ফের প্রশ্ন করেন, কীভাবে দেয়? এ কথা শুনেই ভুবন বাদ্যকর স্ত্রীকে জড়িয়ে ধরে দুই গালে চুম্বন করেন।

সেই ভিডিওতে ভুবন ও তার স্ত্রীর এমন রোমান্টিক মুর্হত দেখা যায়; যা এখন ইন্টোরনেট দুনিয়ায় ভাইরাল।

‘স্মার্ট জোড়ি’ শিরোনামের এই শোয়ে দেখা মিলবে একাধিক তারকা জুটিকে। ভুবন বাদ্যকরের এই পর্বটি আগামী ২৬ মার্চ রাত ৯টায় স্টার জলসায় প্রচার হবে।

সম্প্রতি ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করে আলোচনায় আসেন। সুরে সুরে গান গেয়ে গ্রামের পথে পথে তিনি কাঁচা বাদাম বিক্রি করতেন। তার গাওয়া গান এখন সবার মুখে মুখে। ফেইসবুক, ইউটিউব, টিকটক খুললেই বেজে উঠে তার গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *