অপু বিশ্বাস; এক নামেই দেশজুড়ে পরিচিত। ভক্তদের কাছে তিনি ঢালিউড কুইন। গত দেড় দশকে তার মতো জনপ্রিয়তা দেশের কোনো নায়িকা পাননি। শতাধিক সিনেমায় কাজ করেছেন অপু। যার মধ্যে সিংহভাগই সফল।
ক্যারিয়ারের শুরুতে তার সমসাময়িক নায়ক শাকিব খানকে নিয়ে যেমন হিট সিনেমা উপহার দিয়েছেন তেমনি তার সিনিয়র শিল্পীদের সাথেও বেশকয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দেন এই নায়িকা।
সিনিয়র নায়কদের সাথে নায়িকা চরিত্রে অভিনয় করলেও এই নায়িকা বর্তমান সময়ের নায়কদের বিপরীতেও নায়িকা চরিত্রে একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।
শুধু সিনেমার রুপালি পর্দায় নয়, এই চিত্রনায়িকা দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। রুপালি পর্দার বাইরে গিয়ে কেনও তিনি স্টেজে অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছেন। সে বিষয়ে জানালেন ভিন্নমত।
অপু বিশ্বাস বলেন, প্রতিনিয়ত আমি নিজেকে ভেঙে তৈরি করছি। সেই ভিন্নতা যে যুদ্ধে পরিণত হয়ে নিজেকে বদলে ফেলেছি তা কিন্তু আমার দর্শকরা বলেছেন। আর দর্শকের ভালোবাসায় আজ আমি অপু বিশ্বাস। তাই দর্শকের কাছাকাছি গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছি। আর চলচ্চিত্রের কথা যদি বলি, সেই কাজটি কিন্তু করে যাচ্ছি। আমার কয়েকটি সিনেমার কাজ এই মুহূর্তে হাতে রয়েছে। যার মধ্যে ‘ট্রাপ’ সিনেমার শুটিং শুরু করেছি।
সিনেমার শুটিং কিংবা স্টেজ শো, সবখানেই সমান বিচরণ হলেও সিনেমার মাধ্যমেই রুপালি জগতের অপুকে ভিন্ন ভিন্ন চরিত্রে সিনেমা হলে খুঁজে পাবেন এমনটাই জানালেন এই নায়িকা।
