শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে ঝর্ণা কুর্মী নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

শুক্রবার দুপুরে বাসায় ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ঝর্ণা স্বামী সন্তান নিয়ে শহরের সুরভী পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী বলেন, আমি সকালে ঝর্নাকে বাসায় রেখে শহরে আসি। দুপুরে খবর পাই সে আত্মহত্যা করেছে। বাসায় গিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।

এসআই সিরাজুল ইসলাম জানান, পারিপার্শিক আবস্থা দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা। তবুও আমরা তার স্বামী সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি।

ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *