Home দেশের খবর চট্টগ্রাম সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
87

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে মো. আবরার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মো. আবরার ৭ নাম্বার পূর্বচরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছমিরহাট বাজার সংলগ্ন মোহাম্মদ করিমের পুত্র।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। মোহাম্মদ করিম স্থানীয় ল্যাব টেকনিশিয়ান হিসেবে লাইট হাউজ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here