গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার স্ত্রী চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সোমবার (১৪ মার্চ) জামিন পাওয়ার পর সুবাহ সাংবাদিকদের বলেছেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এনে ইলিয়াস মামলা করেছিলেন। আমি বিচারিক আদালতে এসব বিষয় তুলে ধরব।
এদিকে জামিনে থাকা সুবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব। তবে মঙ্গলবার (১৫ মার্চ) বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি।
সুবাহ বলেন, ‘ ও এখন পাগলা কুকুর হয়ে গেছে। আমাকে নিয়ে যত বেশি মিথ্যা প্রচার করা হবে তত বেশি ভাইরাল হব। আমার ৪টা বাচ্চাও আছে তাতে কার বাবার কি! আর যতই নাটক করো আর যতই কাহিনীর রটাও দেনমোহ না দেয়ার ভয়ে,,কোন লাভ নাই মামলা তুলবো না হাহাহাহাহাহা।’
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের পর সপ্তাহ পার না হতেই শুরু হয় ঝামেলা। সুবাহর অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।





