আমি অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ: সালমান মুক্তাদির

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানটি ছিল বিশ্ববিদ্যালয়ের ৪২তম র‍্যাগ ডে। গত শুক্রবার রাত থেকেই ভিডিওটি অনলাইনে ঘুরতে দেখা যায়। আর একে নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা-সমালোচনা।

এদিকে ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্যে যখন সোশ্যাল মিডিয়া সয়লাব, তখনই ভিডিওটি নিয়ে ফেসবুকে মন্তব্য করেন অভিনেতা সালমান মোহাম্মদ মুক্তাদির। যিনি ইউটিউবার সালমান মুক্তাদির হিসেবেই পরিচিত ছিলেন।

সালমান মুক্তাদির এই ভিডিও নিয়ে একপ্রকার ‘স্যাটায়ার’ পোস্ট দিয়েছেন। বছরখানেক আগে সালমান মুক্তাদির ‘অভদ্র প্রেম’ নামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওর দৃশ্য নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন।

আর খুব সম্ভবত এ কারণেই তিনি সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন ইংরেজিতে। যার বাংলা অর্থ হচ্ছে…

ছাত্রদের কী দোষ? আমি অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ। তাদের জানা উচিত, এই নাচটি কেবল ‘অভদ্র প্রেমে’এ করা হয়েছিল। তাহলে কেন ওরা ‘অভদ্র প্রেম’ বাজাল না। কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সালমানের এমনকাণ্ডে তার ফলোয়াররা বেশ রসিকতায় মজেছেন। ইতোমধ্যেই তার এই স্ট্যাটাস নিয়ে ফের উত্তাল নেটদুনিয়া। যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই কাপলের ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে কেউ দেখতে পাচ্ছে না ভিডিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *