হাফেজ তাকরীমকে নিয়ে যা বললেন গায়ক আসিফ

ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। তার এই সাফল্যে গর্বিত জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

বাংলাদেশের গানের যুবরাজ তার সেই ভালো লাগা এবং ভালোবাসার কথা শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে। সঙ্গে পোস্ট করেছেন হাফেজ সালেহ আহমাদ তাকরীমের একটি ছবি।

আসিফ লিখেছেন, ‘বিশ্বমঞ্চে এই বাংলাদেশি কিশোর হাফেজের অভাবনীয় সফলতায় আমাদের গর্ব করা উচিত। আমি খবরটা শুনে অনেক আনন্দিত হয়েছি। সব সেক্টরে বিশ্ববিজেতা হয়ে উঠুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। অনেক শুভকামনা রইল। হাফেজ তাকরীমের উত্তরোত্তর সফলতা কামনা করি। ভালোবাসা অবিরাম…।’

তাকরীমের প্রথম স্থান অর্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের তথ্যও দিয়েছেন আসিফ আকবর।

তিনি আরও লেখেন, ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। হাফেজ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক ও মা গৃহিণী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরায়।

উল্লেখ্য, গত ১ থেকে ৫ মার্চ ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারাবিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। ৫ মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী সেই অনুষ্ঠানে ইরানের সংস্কৃতিমন্ত্রী মুহাম্মাদ মাহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়দ মাহদি খামুশিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়া আরও অনেক গণ্যমান্য ব্যক্তি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের আগস্টে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় হাফেজ তাকরীম বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। পরে প্রথম ও দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় সে। চূড়ান্ত পর্বে পাঁচ দেশের সেরা প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমাদ সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।

যদিও হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের মাটিতেই চমক দেখিয়েছিল হাফেজ তাকরীম। ২০২০ সালের রমজান মাসে একটি বেসরকারি টেলিভিশনে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সে। হাফেজ তাকরীম জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু ক্কারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *