Home দেশের খবর চট্টগ্রাম ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল সেতুমন্ত্রীর ভাগনে

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল সেতুমন্ত্রীর ভাগনে

0
173

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং রামপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এ উপলক্ষে রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে ও তাঁর অনুসারী। মন্ত্রী পরিবারে সেতুমন্ত্রী ও তাঁর ছোট ভাই কাদের মির্জার পরে এই প্রথম তাদের পরিবার থেকে তাঁর এক ভাগনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়।

দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন।

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের দুলালের সভাপতিত্বে রামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনছার উল্যাহ, আমেরিকা প্রবাসী বাবু রমেশ চন্দ্র শীল,সাহাব উদ্দিন,আওয়ামী লীগ নেতা মো. হাসীবুস শাহিদ আলোক,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।

নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন তাঁর বক্তৃতায় বলেন, আমি সালিশ বাণিজ্য, মাদক আর জুয়ার সাথে কোন আপোষ করব না। কারণ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। সভা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। রামপুর ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here