বাসাইল (টাঙ্গাইল)প্রতিধিনি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌরসভায় বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটি।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু।
বাসাইল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটল ও সদস্য সচিব এডভোকেট নুর নবী আবু- হায়াত খান নবু, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩২ জন সদস্য। পৌর বিএনপির আহবায়ক মো. আখতারুজ্জামান তুহিন ও সদস্য সচিব আবুল কাল আজাদ পিন্টু, ৯ জন যুগ্ম আহবায়ক ও ৩২ জন সদস্য।
