Home দেশের খবর ঢাকা বাসাইলে নদী তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

বাসাইলে নদী তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

0
105

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদী তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া (মাজমেরদও) এলাকায় ঝিনাই নদী তীরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।

এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে হাবলা ইউনিয়নের হাবলা দক্ষিনপাড়ার আশরাফ আলী নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভুক্তভোগী স্থানীয়রা জানায়, আশরাফ আলী গংরা দীর্ঘদিন ধরে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে অবৈধভাবে নদী তীর কেটে মাটি নিচ্ছিল। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে আজ ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও আশরাফ নামের একজনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘অবৈধভাবে নদী তীরের মাটি কাটায় দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here