নারীর হাতে আরও ক্ষমতা আসুক: নুসরাত জাহান

সাধারণ মানুষের মতো আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর নানা অনুভূতির কথা ব্যক্ত করেছেন তারকারাও। তেমন একজন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহান।

সামাজিক পাতায় চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে যাঁরা নারীতে রূপান্তরিত, নারী দিবসে তাঁদের পাশে দাঁড়িয়েছেন নুসরাত জাহান। দিয়েছেন শুভেচ্ছা বার্তা। ডাক দিয়েছে ‘লিঙ্গ নিরপেক্ষতা’র।

শ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও এমপি নুসরাত জাহান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর দুপাশে দাঁড়িয়ে দুই পছন্দের রূপান্তরকামী কিয়ারা সেন ও হিমাদ্রি।

নুসরাত জাহান বলেন, ‘নারী দিবস শুধুই বাহ্যিক নারীত্ব উদযাপনের নয়। অন্তরে বা ভাবনায় যাঁরা নারী, ৮ মার্চ তাঁদের জন্যও।’

নুসরাত আরও বলেন, নারীর হাতে আরও ক্ষমতা আসুক, বিশ্ব জয় করুক তারা। ব্যক্তিসত্তার উদযাপনে লিঙ্গ বাধা হয়ে উঠতে পারে না।

প্রসঙ্গত, ২০১৯ সালে নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। তবে সেই বিয়ে কেবল ধর্মীয় রীতিতে হয়েছিল। ভারতীয় আইন অনুযায়ী রেজিস্ট্রেশন হয়নি। তাই সম্পর্কটিকে কেবল ‘সহবাস’ বলে দাবি করেছেন নুসরাত। নিখিলের কাছ থেকে চলে এসে যশের সঙ্গে বসবাস শুরু করেন অভিনেত্রী। গত বছরের আগস্টে একটি পুত্রসন্তানের মা হন নুসরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *