Home বিনোদন জায়েদ খানকে তার কর্মফল পেতে হবে: সাদিয়া মির্জা

জায়েদ খানকে তার কর্মফল পেতে হবে: সাদিয়া মির্জা

0
249

জায়েদ খান ভুয়া কাগজ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী সাদিয়া মির্জা।

এ চিত্রনায়িকা ক্ষোভ ঝেড়ে বলেন , জায়েদ খানকে তার কর্মের ফল পেতে হবে।

মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যায় সাদিয়া মির্জা এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।

তিনি বলেন, জায়েদ খান নকল কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন। কাজটি তিনি মোটেও ঠিক করেননি। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। তার কাজে বাংলাদেশের মানুষ ছি ছি করছেন। আমাদের চলচ্চিত্রের জন্য এটি অত্যন্ত লজ্জার বিষয়।

সমিতি থেকে বাদ পড়া সদস্যদের ব্যাপারে সাদিয়া মির্জা বলেন, শুধু আমি একা নই, ১৮৪ জন শিল্পীর সঙ্গে অন্যায় করা হয়েছে। ১৮ সংগঠনের স্লোগান ছিলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমরা রুখে দাড়িয়েছি। জায়েদ খানের অন্যায়ের কারণেই তাকে ভুগতে হবে। তার কর্মফল তাকে পেতে হবে। এটাই জগতের নিয়ম।

তিনি আরও বলেন, হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। রায়ের কপি আমাদের কাছে আছে। সবসময় সত্যেরই জয় হয়। আশা করি, নতুন কমিটি আমাদের সদস্যপদ ফিরিয়ে দেবে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন নিপুণ ও জায়েদ খান। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান।

পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। সেই প্রেক্ষিতে পদটি নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে এবং নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে। এরপর জায়েদ খান আদালতের রিট করেন। সেই রিটের বিপরীতে আপিল করেন নিপুণ। সব মিলে পদটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here