Home বিনোদন ফের আদরের সঙ্গী বুবলী

ফের আদরের সঙ্গী বুবলী

0
152

শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘তালাশ’ রয়েছে মুক্তির মিছিলে। তার আগেই এই জুটি আবারও সুখবর দিলেন।

সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। এরই মধ্যে দুজনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে ফটোশুনে অংশ নিয়েছিলেন আদর-বুবলী।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এটা পলিটিক্যাল থ্রিলার ঘরানার গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না।’

টাইগার মিডিয়া প্রযোজিত এই সিনেমার গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে।

নির্মাতা জানান, চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হবে শুটিং। এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

গত বছরের নভেম্বরে সাইফ চন্দনের ‘কয়লা’ নামে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন বুবলী। অ্যাকশন-থ্রিলার গল্পের সিনেমাটিতে তাকে দেখা যাবে একজন প্রতিবাদী নারীর চরিত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here