Home দেশের খবর ঢাকা কালিহাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

কালিহাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

0
203

হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সারা দেশের ন্যায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল- ঐতিহাসিক ৭মার্চের ভাষণের তাৎপর্য বিশ্লেষণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া প্রার্থনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সহ- সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া,কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, ওসি তদন্ত মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন বাঙাল, মিজানুর রহমান মজনু প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাধানগণ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here