নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকাল সাড়ে ৯টায় নাগরপুর উপজেলা প্রশাসন উপজেলা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি.এম ফুয়াদ এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ই মার্চের বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী (এলজিইডি) মাহবুব রহমান, পল্লী বিদ্যুৎ নাগরপুর উপজেলা শাখার ডিজিএম মোঃ মেশবাহুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
