কালিয়াকৈরে ২ মাদক কারবারি গ্রেফতার

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকা থেকে মাদক কারবারি দুই ব্যক্তিকে কালিয়াকৈর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেফতাকৃত মাদক কারবারি ব্যক্তিরা হলেন- কালিয়াকৈর উপজেলা বড়ইবাড়ী এলাকায় মিঠু মিয়ার ছেলে মিল্টন হোসেন (২৫) ও খোরশেদ আলমের ছেলে সুজন হোসেন (৩২)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ইবাড়ী এলাকায় বুধবার রাতে মাদক ব্যবসায়ী মিল্টনের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারি মিল্টন ও সুজনকে গ্রেফতার করে পুলিশ।

এসময় ওই দুই মাদক কারবারি কাছে থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক) এসআই আনিসুর রহমান জানান, ওই দুই মাদক কারবারিকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *