শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮ ভারতীয় গরু আটক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৩৯ ময়মনসিংহ ব্যাটেলিয়ানের তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের হাতিবর গ্রাম থেকে ৮টি ভারতীয় চোরাই গরু আটক করেছে।

বুধবার (২ মাচ) রাতে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো আব্দুল হাই এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, ৩৯ বিজিবির সিও র নির্দেশে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নায়েক সুবেদার আব্দুল হাই এর নেতৃত্বে বুধবার রাতে শ্রীবরদী উপজেলার হাতিবর গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাকারবারি কর্তৃক চোরাই পথে আসা ৮টি ভারতীয় গরু আটক করে। এ সময় বিজিবির অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

অভিযানের নেতৃত্ব দানকারী তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচাজ নায়েক সুবেদার আব্দুল হাই গরু আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটক গরুগুলো সিজার লিস্ট করে ময়মনসিংহ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *