১ মাস ৪ দিন পর এফডিসিতে ডিপজল, নেবেন শপথও

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হওয়ার ১ মাস ৪ দিন পর এফডিসিতে এসেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে তিনি সেখানে প্রবেশ করেন। এসময় শিল্পী সমিতির নির্বাচন ঘিরে যে নোংরামি হয়েছে তা বন্ধ করার আহ্বান জানান। তা না হলে যারা এসব নোংরামি করছেন তাদের বিরুদ্ধে ববস্থ্য নেওয়া হবে বলে হুশিয়ারি দেন এই অভিনেতা।

তিনি বলেন, ‘আদালতের রায় মেনে সবার এখন এক হয়ে কাজ করা উচিত। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক নোংরামি হয়েছে আর নয়। এফডিসিতে কেন বহিরাগত আসবে? কে এনেছে? কেন এনেছে? কার এত বড় সাহস বহিরাগত আনার? লোক আনলেই সব কিছু? এত সহজ না।’

অন্যদিকে শিল্পী সমিতির সহ-সভাপতি পদে জয়ী অভিনেতা ডিপজল শপথ নেবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী অন্য প্রার্থীরাও শপথ নেবেন কিনা জানতে চাইলে ডিপজল বলেন, ‘অন্যরা নেবে কি না জানি না। আমি নিচ্ছি।’

শিল্পী সমিতির এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে জয়ী হয়েছেন ডিপজল। ২০১৯-২১ মেয়াদের নির্বাচনেও একই প্যানেল থেকে একই পদে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার সঙ্গে চিত্রনায়ক রুবেলও সহসভাপতি পদে পরপর দুইবার মিশা-জায়েদ প্যানেল থেকে জিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *