Home দেশের খবর চট্টগ্রাম মীরসরাইয়ে ৩৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে গণসংবর্ধনা দিলো এস. রহমান ট্রাস্ট

মীরসরাইয়ে ৩৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে গণসংবর্ধনা দিলো এস. রহমান ট্রাস্ট

0
243

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪০জন শিক্ষার্থীকে গণসংবর্ধনা দিলো সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি প্রতিষ্ঠিত এস.রহমান ট্রাস্ট।

মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এস.রহমান ট্রাস্টের সদস্য সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার প্রমুখ।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল বলেন, করোনা মহামারির মধ্যে লক্ষ্য ও মানসিকতা স্থির রেখে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নিঃসন্দেহে কষ্টসাধ্য। জিপিএ-৫ প্রাপ্তসহ এসএসসিতে উর্ত্তীণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি।

আলোচনা সভা শেষে উপজেলার ৩৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত প্রতিজন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here